Marketing Minds BD-এর এই প্রবন্ধের শিরোনাম দেখেই বুঝতে পারছেন, আজকের লেখায় যা আলোচনা হবে, পুরোটাই এখন AI-এর যে huge ক্রেইজ এবং তা আমাদের চাকরিক্ষেত্রে যে প্রভাব ফেলতে যাচ্ছে, সেই বিষয় নিয়েই।
AI-এর কারণে চাকরিক্ষেত্রে মানুষের প্রয়োজনীয়তা কমে যাবে। ফলে অনেক নিয়মিত কর্মক্ষেত্রে চাকরির সুযোগ ধীরে ধীরে বিলুপ্ত হবে, চাকরিহারা হবেন প্রচুর কর্মজীবী মানুষ, বেকারত্বের হার বৃদ্ধি পাবে ব্যাপক হারে—এই সুরই মূলত উঠেছে চারদিকে।
আসুন, এবারে আমরা একটু বাস্তব পরিস্থিতিটা বোঝার চেষ্টা করি।
পরিস্থিতি বুঝতে আমাদের আগে এটা জানা দরকার—AI আসলে কী করতে পারে? বিগত ২-৩ বছর ধরে AI বাস্তবিকভাবে বিভিন্ন কাজে প্রয়োগের দিক থেকে ব্যাপক সফলতার এক পর্যায়ে পৌঁছেছে—এটা আমরা সবাই দেখছি। সাধারণ মানুষের মধ্যে সর্বপ্রথম সাড়া ফেলে OpenAI-এর ChatGPT অ্যাপ্লিকেশনটি। এরপর একে একে অসংখ্য AI অ্যাপ্লিকেশন এখন পর্যন্ত এসেছে। AI হচ্ছে Artificial Intelligence, বাংলায় যেটাকে বলে কৃত্রিম বুদ্ধিমত্তা।
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) হল এমন যন্ত্র বা সিস্টেম তৈরি করার প্রক্রিয়া, যা সাধারণত মানুষের বুদ্ধিমত্তা প্রয়োজন এমন কাজ সম্পাদন করতে পারে। এর মধ্যে রয়েছে তথ্য থেকে শেখা, তথ্য বিশ্লেষণ করে যুক্তি প্রয়োগ করা, সমস্যা সমাধান করা, প্রাকৃতিক ভাষা বোঝা এবং সিদ্ধান্ত নেওয়া বা সুপারিশ প্রদান করা। AI প্রযুক্তির মাধ্যমে কম্পিউটার নিয়মিত অভিজ্ঞতা থেকে শিখে সময়ের সঙ্গে সঙ্গে নিজেদের কার্যক্ষমতা উন্নত করতে পারে।
ChatGPT বিভিন্ন বিষয়ে লেখা, সম্পাদনা, কোডিং, অনুবাদ, গবেষণা, সারাংশ তৈরি এবং প্রশ্নের উত্তর দিতে পারে বেশ ভালোভাবেই। এটি কনটেন্ট তৈরি, ব্যবসায়িক কাজ, লেখাপড়ায় সাহায্য করা এবং নানা ধরনের সৃজনশীল আইডিয়া তৈরিতেও দক্ষ।
এরকম আরও কিছু AI অ্যাপ্লিকেশনের কথা যদি বলি –
- Midjourney – এটি একটি AI ইমেজ জেনারেশন টুল, যা prompt এর ভিত্তিতে ভালো মানের ইমেজ তৈরি করে।
- Lovable AI – এটি একটি মার্কেটিং সহকারী AI, যা আপনাকে ওয়েবসাইট ডিজাইনের আইডিয়া পেতে সাহায্য করবে।
- Dorik AI – এটি একটি AI-চালিত ওয়েবসাইট বিল্ডার, যা কোড ছাড়াই ওয়েবসাইট তৈরি করতে দেয়।
- Gemini AI – গুগলের তৈরি এই AI চ্যাটবটটি বিভিন্ন প্রশ্নের উত্তর, সারাংশ, অনুবাদ এবং কনটেন্ট তৈরিতে সহায়তা করে।
- Veo 3 – এটি একটি জেনারেটিভ ভিডিও মডেল, যা টেক্সট প্রম্পট থেকে সিনেমাটিক মানের ভিডিও তৈরি করতে পারে।
- Google AI Studio – এটি গুগলের একটি প্ল্যাটফর্ম, যেখানে ডেভেলপাররা সহজে AI মডেল তৈরি, পরীক্ষা ও ইন্টিগ্রেট করতে পারেন।
- Perplexity AI – এটি একটি AI সার্চ ইঞ্জিন, যা নির্ভরযোগ্য উৎস থেকে তথ্য সংগ্রহ করে সংক্ষিপ্ত ও তথ্যভিত্তিক উত্তর প্রদান করে।
এরকম অসংখ্য AI অ্যাপ্লিকেশন এখন অনলাইনে আছে। কাজেই বোঝাই যাচ্ছে—এইসব সেক্টরে কর্ম-পরিস্থিতি কীভাবে বদলাচ্ছে।
এখন আসি চাকরিজীবী ও চাকরিপ্রত্যাশীদের কথায়। তাহলে কি চাকরির সুযোগ দিন দিন কমে আসছে?
উত্তর হচ্ছে—না।
এইসব AI অ্যাপ্লিকেশন আমাদের কাজগুলো সহজ করে দিচ্ছে। আমাদের শুধু সঠিক উপায়ে ব্যবহার করতে হবে, যাতে আমাদের কাজের মান বৃদ্ধি পায়। একটু ভেঙে বললে—যেই AI টুলটা ওয়েবসাইট কোডিংয়ে সাহায্য করে, সাধারণত সেটা প্রোগ্রামারদের জন্য কোড লিখে দেয়। এরপর সেই কোড সেখান থেকে নিয়ে জায়গামতো বসাতে হয় প্রোগ্রামারকেই। তার আগে তাকে AI-এর লেখা কোড পুঙ্খানুপুঙ্খভাবে চেক করে নিতে হয় যে সেটা ঠিক আছে কিনা। আবার কোড রান করে টেস্ট করে দেখতে হয়—ঠিকভাবে কাজ করছে কিনা। এজন্য কিন্তু প্রোগ্রামারকে কোডিং জানতেই হয় এবং শিখতেও হয়। তাহলে কি মানুষের দরকার আছে?
ঠিক তেমনি, যদি কনটেন্ট লেখার কথাই বলি—সেখানেও কন্টেন্ট রাইটারকেই পড়ে চেক করতে হয় AI-এর লেখা ঠিক আছে কিনা, সে সঠিক তথ্য উল্লেখ করেছে কিনা এবং সেই লেখা কতটুকু পাঠকের পড়ার যোগ্য? একইভাবে ডিজাইনের ক্ষেত্রেও তাই—একজন অভিজ্ঞ প্রশিক্ষিত ডিজাইনারই বুঝতে পারেন AI-এর দেয়া ডিজাইন ঠিক আছে কি না এবং সঠিক ডিজাইন পেতে AI-কে কী কী নির্দেশনা দিতে হবে।
একটা কথা মনে রাখবেন—জায়ান্ট কোম্পানিগুলো কখনও সহজ ও রেগুলার সমাধানের উপর নির্ভর করে না। তারা সবসময় ইউনিক, কাস্টমাইজড সমাধান বেছে নেয়, যা তাদের অন্য সাধারণ কোম্পানি থেকে আলাদা করে। এটাই তাদের বিশেষত্ব, এই স্ট্র্যাটেজিই তাদের জায়ান্ট বানায়।
মানুষ ব্যবসা করে মানুষের সাথে, বিভিন্ন প্রোডাক্ট তৈরি করে মানুষেরই ব্যবহারের জন্য। আর মানুষের এই চাহিদা সব থেকে ভালোভাবে বোঝে আরেকজন মানুষই—এটাই সৃষ্টিকর্তার বিধান।
AI-কে সঠিকভাবে দিকনির্দেশনা দিয়ে নিজেদের কাজগুলো সঠিকভাবে করিয়ে নিলে আমাদের কাজই সহজ হবে এবং কাজের মানও ভালো হবে। শুধু প্রয়োজন সঠিক প্রশিক্ষণের—যে কীভাবে AI-কে আরও কার্যকরভাবে ব্যবহার করা যায়, এবং সঠিক Mental setup এর।
আমরা কি সরাসরি AI ব্যবহার করি? আমরা কি জানার চেষ্টা করি—AI আসলে কোন পর্যায়ে, কতটুকু কাজ করছে? জানলে মনে হয় এর কার্যকারিতা ও ব্যবহার অনেক সহজ হয়ে যাবে সবার কাছেই।


Leave a Reply